সঙ্গীতশিল্পী ইমনের বাড়ির সরস্বতী পুজো - The News Lion

সঙ্গীতশিল্পী ইমনের বাড়ির সরস্বতী পুজো




দি নিউজ লায়ন ;  প্রতি বছরের মতই এই বছরেও বাগদেবী মা সরস্বতীর আরাধনায় ব্রতী হলেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী।  হাওড়ার লিলুয়ায় নিজের বাড়িতেই অন্যান্য বছরের মতো এই বছরেও পরিবারের সকলের সঙ্গে মিলে সকাল থেকেই বাগদেবীর পূজার আয়োজন করেছেন তিনি।  এদিন ইমন জানান, পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পরেও নিজের বাড়িতেই তাঁর আরাদ্ধ দেবীর আরাধনা করছেন তিনি।


 নতুন জীবনে পা রাখার পরে এটাই তাঁর জীবনের প্রথম সরস্বতী পূজা। তাই এই দুটি বিষয় মিলে এবারের বসন্ত পঞ্চমী অন্য মাত্রা নিয়ে এসেছে তাঁর জীবনে। এদিন তাই স্বামীর পাশে বসে কখনো তিনি বাড়ির পুজোয় বাজালেন শাঁখ। কখনো গাইলেন গান। ভাই, বোন, ছাত্র-ছাত্রীদের নিয়ে একসঙ্গে পুষ্পাঞ্জলিও দেন ইমন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.